× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু ২৯ সেপ্টেম্বর

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৪:০৩ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৪:১৬ পিএম

ঢাকায় এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু ২৯ সেপ্টেম্বর

রাজধানী ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী নবম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) থেকে ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় এ মেলা শুরু হবে, চলবে ১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ মেলা চলবে। এতে মোট ৮টি দেশ অংশ নেবে।

বাংলাদেশসহ নেপাল, থাইল্যান্ড, ভারত, ভুটান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও লিথুনিয়ার প্রায় ১৩০টি বিভিন্ন পর্যটন সংস্থা অংশ নেবে। যার মধ্যে ৫০টির অধিক বিদেশি প্রতিষ্ঠান রয়েছে। মেলায় থাকবে আসন্ন পর্যটন মৌসুমে দেশ ও বিদেশে বেড়ানোর বিভিন্ন ভ্রমণ অফার, হোটেল, রিসোর্ট বা প্যাকেজ বুকিংসহ বিশেষ ছাড়ের ব্যবস্থা। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হোটেল, মোটেল, রিসোর্ট, এয়ারলাইন্স, ট্যুর অপারেটর ও থিমপার্কসহ বিনোদনের আরও অনেক প্রতিষ্ঠান।

মেলার প্রবেশ মূল্য ৩০ টাকা। র‍্যাফেল ড্র বিজয়ীদের জন্য থাকবে এয়ারলাইন্স টিকিটসহ বেড়ানোর আকর্ষণীয় গিফট ভাউচার। এ ছাড়া প্রতিটি টিকিটেই থাকবে মেলার এন্টারটেইনমেন্ট পার্টনার-ফ্যান্টাসি কিংডমে প্রবেশে ৫০ শতাংশ ছাড়।

প্রবা/জিকে/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা