× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ের আগে রক্ত পরীক্ষায়ই থ্যালাসেমিয়া প্রতিরোধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ২২:১৭ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

বিশ্ব রক্তদাতা দিবসে অনুষ্ঠিত হলো থ্যালাসেমিয়া রোগীদের রক্তদাতা ও গ্রহিতাদের মিলনমেলা। অনুষ্ঠানে আলোচকরা বলেন, থ্যালাসেমিয়া রোগের কোনো চিকিৎসা নেই। একমাত্র থ্যালাসেমিয়ার দুই বাহকের মধ্যে বিয়ে রোধ করার মাধ্যমেই থ্যালাসেমিয়ামুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। 

বুধবার (১৪ জুন) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ মিলনমেলার আয়োজন করে কোয়ান্টাম ফাউন্ডেশন। মিলনমেলা শেষে অনুষ্ঠিত হয় সেমিনার।

কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমিরেটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের উপদেষ্টা সৈয়দ দিদার বখত ও হেমাটোলজি সোসাইটির সভাপতি ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) ডা. একে মোস্তফা আবেদীন। শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক সংগঠনের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান।     

ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ‘এদেশের হাজার হাজার থ্যালাসেমিয়া রোগী আপনাদের রক্তে বেঁচে আছে। এটার কোনো প্রতিদান হয় না। রক্তদাতাদের কাছে তাদের কৃতজ্ঞতার শেষ নেই। কারণ, রক্ত নিয়েই তাদের বাঁচতে হয়। তাই থ্যালাসেমিয়া যাতে আক্রান্ত না হয় সেজন্য বিয়ের আগেই রক্ত স্ক্রিনিং করতে হবে।’

তিনি বলেন, ‘কার রক্ত কে নিল কেউ কাউকে চিনে না। এটা অনেক বড় ও মহৎ কাজ। কোয়ান্টামের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, করোনাকালে যখন কেউ মৃতদের কাছে আসতো না সেই সময়ে সবার আগে কোয়ান্টামের সদস্যরা এগিয়ে এসেছেন। তার আট হাজারের বেশি করোনা শহীদদের দাফন করেছেন।’  

সেমিনারে সৈয়দ দিদার বখত বলেন, ‘থ্যালাসেমিয়া রোগের কোনো চিকিৎসা নেই। একমাত্র চিকিৎসা বোনমেরু ট্রান্সপ্লান্ট, যেটা খুবই ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, থ্যালাসেমিয়ার বাহকে বাহকে বিয়ে যদি বন্ধ করতে পারি তাহলে থ্যালাসেমিয়ামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এর জন্য বিয়ের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে।’ 

অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক থ্যালাসেমিয়া রোগী এবং তাদের অভিবাবকরা উপস্থিত ছিলেন। কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রম থেকে তারা প্রতি মাসে নিয়মিত রক্ত পেয়ে থাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা