× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এডিস মশা সবার জন্যই হুমকি : মেয়র আতিকুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১৫:০৬ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৩ ১৫:৪১ পিএম

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভায় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। প্রবা ফটো

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভায় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। প্রবা ফটো

ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘এডিস মশা সবার জন্যই হুমকি। অতএব এ বিষয়ে সচেতন হতে হবে। একমাত্র সচেতনতাই পারে এই ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে। যদিও সিটি করপোরেশন থেকে আমরা পদক্ষেপ নিচ্ছি।’

বুধবার (১৪ জুন) আফতাবনগর-মেরুল প্রধান সড়কে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এর আগে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে ফুটওভার ব্রিজের নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।  

আতিকুল ইসলাম বলেন, ‘আমরা এডিস মশা রোধে লার্ভিসাইডিং করছি, অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছি। কিন্তু সবার সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। কোথাও পানি জমতে দেওয়া যাবে না।’

এডিসের লার্ভার উৎস পরিত্যক্ত প্লাস্টিকের পাত্র, ডাবের খোসা, মাটির পাত্র, খাবারের প্যাকেট, অব্যবহৃত কমোড এগুলো দেখিয়ে শিক্ষার্থীদের সচেতন করেন তিনি।

রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহারের আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘শুধু ফুটওভার ব্রিজ বানালেই হবে না। আমাদের সবাইকে এটি ব্যবহার করতে হবে। দুর্ঘটনা রোধে যত্রতত্র এলোমেলোভাবে দৌড় দিয়ে রাস্তা পারাপার হওয়া থেকে বিরত থাকতে হবে। অভিভাবকদের ও শিক্ষকদের অনুরোধ করছি, আপনারা ছেলেমেয়েদেরকে ফুটওভার ব্রিজ ব্যবহার করার কথা বলবেন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকরা সচেতন হলে অনাকঙ্খিত দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।’

মেয়র আতিকুল ইসলাম বলেন, নিরাপদে পথচারী পারাপারের লক্ষ্যে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে প্রায় চার কোটি টাকা ব্যয়ে একটি নতুন ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ শুরু হচ্ছে। এই ফুটওভার ব্রিজে দুটি এস্কেলেটর থাকবে। এটির নির্মাণকাজ শেষ হলে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিরাপদে রাস্তা পারাপার হতে পারবে। এ ছাড়া রামপুরা, বনশ্রী, আফতাবনগর, মেরুল বাড্ডা, হাতিরঝিল এলাকায় যাতায়াতকারী পথচারীরা নিরাপদে রাস্তা পারাপারের সুযোগ পাবেন।

সবাইকে গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবুজে বাস, বারো মাস-এই স্লোগানের মাধ্যমে আমরা বৃক্ষরোপণ শুরু করেছি। ডিএনসিসি এলাকার ফুটপাতে, সড়ক বিভাজকে গাছ লাগানো হবে। আগামী দুই বছরে দুই লাখ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি। কোনো জায়গা খালি রাখতে চাই না। ফুটপাতে ছাতিম, বকুল, কাঠ বাদাম, কৃষ্ণচূড়া, সোনালু, সড়কের মিডিয়ানে কাঁটা মেহেদী, রংগন, করবী ও বাগান বিলাস, বামন জারুল, রসকাউ লাগানো হবে। আর খালের পাশে আম, জাম, কাঁঠাল ও ওষধি গাছ লাগাব। নগরে কোনো পাখি নাই। আমরা বন বিভাগের সঙ্গে আলাপ আলোচনা করে রসকাউ লাগাচ্ছি। রসকাউ ফলটা পাখিদের জন্য খুবই প্রিয়। ক্লিনিং, গ্রিনিং ও ফিডিং এই তিনটিকে বিবেচনায় নিয়ে গাছ লাগানো হবে।


মেয়র বলেন, ‘গাছই পরিবেশ রক্ষা করবে, তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। এই শহরকে বাঁচাতে সবার সহযোগিতায় ব্যাপকভাবে  বৃক্ষরোপণ করতে চাই।’

অনুষ্ঠান শেষে মেয়র ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে গাছ রোপণ করেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মুখ্য উপদেষ্টা, বোর্ড অব ডিরেক্টরস প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. এম এম শহিদুল হাসান, বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা