× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মসজিদ-মাদ্রাসা ও দাতব্য প্রতিষ্ঠানের দান আয়করমুক্ত রাখার দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ২১:০৯ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৩ ২২:১৬ পিএম

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। প্রবা ফটো

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। প্রবা ফটো

দেশের মসজিদ-মাদ্রাসা ও দাতব্য প্রতিষ্ঠানগুলোতে দান আয়করমুক্ত রাখার দাবি জানিয়েছে কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদ। মঙ্গলবার (১৩ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।

তিনি বলেন, বিশ্বের অধিকাংশ দেশে দাতব্য ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দান-অনুদান সম্পূর্ণ আয়করমুক্ত। যেহেতু আমাদের দেশের মসজিদ-মাদ্রাসা এবং দাতব্য প্রতিষ্ঠানগুলো জনগণের সাহায্য-সহযোগিতায় পরিচালিত হয় তাই দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে দাতারা যেন স্বাচ্ছন্দ্যে দান-খায়রাত করতে পারেন সেজন্য এসব প্রতিষ্ঠানের যাবতীয় দান-অনুদান আয়করমুক্ত রাখার আগের বিধানটি নবায়ন করে কার্যকর করা খুব জরুরি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা আশেকে মুস্তফা, মাওলানা আবদুল বাসেত খান সিরাজী, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মুস্তাকিম বিল্লাহি হামিদী, মুফতি দ্বীন মুহাম্মদ আশরাফসহ প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা