× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এএআইবিএসের নতুন চেয়ারপারসন ইব্রাহিম খলিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৯:২৪ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ২০:০০ পিএম

এএআইবিএসের নতুন চেয়ারপারসন ইব্রাহিম খলিল

একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির (এএআইবিএস) ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এএআইবিএসের নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ইব্রাহিম খলিল আল-জায়াদ। এ ছাড়া সাধারণ পরিষদ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ফাহমিদা ওয়াহাবকে। 

রবিবার (১১ জুন) রাতে ঢাকার একটি হোটেলে এএআইবিএসের ১১তম বার্ষিক সাধারণ সভায় তাদেরকে এ দায়িত্ব দেওয়া হয়। এতে নির্বাহী ও সাধারণ পরিষদের সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চলসহ প্রবাস থেকেও অংশ নেন। 

সভায় তাহমিদ সামিকে নতুন নির্বাহী বোর্ডের সদস্য ও কোষাধ্যক্ষ হিসেবে এম. নাসেমুল হাইকে নিয়োগ দেওয়া হয়। 

এ সময় একশনএইড বাংলোদেশের কান্ট্রি ডিরেক্টর এবং একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির এক্সিকিউটিভ ডিরেক্টর ও এক্স-অফিসিও সেক্রেটারি ফারাহ্ কবির উপস্থিত ছিলেন। তিনি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে নবনির্বাচিত সদস্যদের স্বাগত জানান।

সাধারণ পরিষদের সদস্যরা অডিট রিপোর্ট ২০২২ অনুমোদন করেন। তারা প্রতিষ্ঠানের জন্য ২০২৩ সালের প্রধান নিরীক্ষকও নিযুক্ত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা