প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৩ ১৮:২৭ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩ ১৮:৫৫ পিএম
ফাইল ফটো
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ডাস্টবিনে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০জুন) বিকাল সোয়া ৫টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
শাহবাগ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নূর আলম মুন্সী বিষয়টি জানান, হাসপাতালের সামনে ডাস্টবিনে পলিথিনে মোড়ানো অবস্থায় মৃত নবজাতক পড়ে ছিল। এটিকে কুকুর কামড়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে এটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।