× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড্ডায় শ্রমিক লীগ নেতাকে ভবন থেকে ফেলে হত্যার অভিযোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুন ২০২৩ ১৭:০৫ পিএম

আপডেট : ১০ জুন ২০২৩ ১৭:৫১ পিএম

নিহত অপু ইসলাম। প্রবা ফটো

নিহত অপু ইসলাম। প্রবা ফটো

রাজধানীর বাড্ডায় শ্রমিক লীগের এক নেতাকে মারধর করে ভবনের সাততলা থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করেছে। শুক্রবার (৯ জুন) রাতে বাড্ডার সাঁতারকুলে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম অপু ইসলাম। তিনি ৪১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় ওই এলাকার রাস্তায় তুচ্ছ বিষয় নিয়ে পাশের ভবনের মেসে থাকা একজনের সঙ্গে অপুর কথা-কাটাকাটি এবং হাতাহাতি হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে অপু ওই ভবনে গেলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় লিফটের ফাঁকা জায়গা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন অপু। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে।’ 

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস শুকুর বলেন, ‘আমরা খবর পেয়ে বাড্ডা সাঁতারকুলের একটি হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা নিহতের স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি, শাহাদাত নামের এক ব্যক্তি তাকে বাসা থেকে ডেকে নিয়ে পাশের সাততলা ভবন থেকে নিচে ফেলে হত্যা করেছে। 

নিহতের মামা দীন ইসলাম বলেন, ‘আমার ভাগিনা অপু ইসলামের বালুর ব্যবসা ও মাছের ব্যবসা রয়েছে। সে গতকাল তার বাসার পাশে একটি প্লটে পাইপ দিয়ে ফুলের টবে পানি দেওয়ার সময় পাশ দিয়ে যাওয়া শাহাদাত নামের এক যুবকের গায়ে পানি পড়ে। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রাতে শাহাদাত অপুকে তার বাসায় নিয়ে সাততলা থেকে ফেলে হত্যা করে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন শাহাদাত, হামিদুল, কনেক সরদার, মোর্শেদ, মেহেদী হাসান ও শাহজাহান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা