প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৩ ১৫:৪৭ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৩ ১৫:৫০ পিএম
প্রতীকী ছবি
ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) মধ্যরাতে রাজধানীর বনানীর বাসা থেকে মরদেহটি উদ্ধার করে বনানী থানাপুলিশ। রাতেই মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৯ জুন) দুপুরে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার মধ্যরাতে বনানীর বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের অনুরোধে রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।’
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘আমরা যেহেতু মরদেহটি ঝুলন্ত অবস্থায় পেয়েছি, তাই ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু কারণ জানা যায়নি। পরিবারের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’