× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ারীর গ্যাসলাইনের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৫

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুন ২০২৩ ০৯:৫৭ এএম

আপডেট : ০৭ জুন ২০২৩ ১১:২৫ এএম

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রবা ফটো

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রবা ফটো

রাজধানীর ওয়ারীতে গ্যাসলাইনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে আগুনে পাঁচজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাদী সুলতানা প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত ২টা ২৫ মিনিটে ওয়ারীর পুরোনো থানার পাশে টিপু সুলতান সড়কে গ্যাসলাইনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

দগ্ধরা হলেন সুমন ওরফে হেলাল, আব্দুর রশিদ, মামুন, সোহেল ও আনোয়ারুল।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জান তরিকুল ইসলাম জানান, তাদের মধ্যে সোহেলের শরীরের ৮০ শতাংশ, মামুনের ১২ শতাংশ, হেলালের ১০ শতাংশ, রশিদের ৭ শতাংশ ও আনোয়ারুলের শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে।

চিকিৎসক বলেন, রশিদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকীদের অবজারভেশনে রাখা হয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা