× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রানা প্লাজার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১৫:৪৭ পিএম

আপডেট : ০৪ জুন ২০২৩ ১৭:২৫ পিএম

রানা প্লাজার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

রানা প্লাজায় ভুক্তভোগীদের নাম ভাঙ্গিয়ে বিদেশ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিন প্রতিষ্ঠানের নামে মামলা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ইয়াসমিন চৌধুরী হ্যাপি।

রবিবার (৪ জুন) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলরুমে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ মানবাধিকার কোম্পানি 'লাভদেশ' এর সিইও ইয়াসমিন চৌধুরী হ্যাপি মামলার বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। 

গত ১৬ মে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে এই মামলা দায়ের করা হয়। এতে আসামি করা হয় আওয়াজ ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি নাজমা আক্তার, ফ্যাশন রেভ্যুলেশন বাংলাদেশ অ্যান্ড ইউকের কান্ট্রি কো-অর্ডিনেটর মাছরুর রহমান ও নেদারল্যান্ড ভিত্তিক ফেয়ার ওয়ার ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার বাবলুর রহমানকে। 

সংবাদ সম্মেলনে ব্রিটিশ নাগরিক ইয়াসমিন চৌধুরী হ্যাপি দাবি করেন, রানা প্লাজা ট্রাজেডিকে পুঁজি করে এবং এ ঘটনায় নিহতের পরিবার ও বেঁচে যাওয়া অসহায় মানুষদের সঙ্গে প্রতারণা করে ৩০ কোটি টাকা আত্মসাৎ করেছে আওয়াজ ফাউন্ডেশন বাংলাদেশ, ফ্যাশন রেভ্যুলেশন ইউকে ও ফেয়ারওয়াল ফাউন্ডেশন নেদারল্যান্ড। 

তিনি দাবি করেন, নাজমা আক্তারসহ ওই মামলায় অভিযুক্ত তিন আসামি ইংল্যান্ডের বিভিন্ন ট্রাস্ট থেকে অনুদান নিয়ে আত্মসাৎ করে যাচ্ছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা