× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানসম্পন্ন প্রকৌশল কাজই টেকসই উন্নয়ন নিশ্চিত করবে: স্থানীয় সরকারমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৩ ১৫:৫২ পিএম

আপডেট : ০১ জুন ২০২৩ ১৭:২১ পিএম

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। প্রবা ফটো

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। প্রবা ফটো

গুণগত মানসম্পন্ন কাজের মাধ্যমে প্রকৌশলীদের জাতীয় উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘টেকসই উন্নয়ন হলে সে উন্নয়নের সুফল সবাই পায়।’ 

বৃহস্পতিবার (১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে ২৩০টি উপজেলায় স্থাপিত এলজিইডির মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরির উদ্বোধন এবং ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে ২০২৩-২০২৪ অর্থবছরের কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে মো. তাজুল ইসলাম বলেন, ‘মানুষের চাহিদা অফুরন্ত, সেই অফুরন্ত চাহিদাকে পূরণ করতে হলে প্রকৌশলীদের আন্তরিকতা ও একাগ্রতার মাধ্যমে কাজ করতে হবে। উন্নয়নের জন্য উন্নত যোগাযোগব্যবস্থা অপরিহার্য। তাই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গ্রামীণ যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের কাজ করছে।’

তিনি বলেন, ‘আমাদের অর্থনৈতিক উন্নতি জরুরি। কারণ এতে শুধু দেশের মানুষের ভাগ্যেরই উন্নয়ন হয় না, বহির্বিশ্বে জাতি হিসেবে আমাদের সম্মান বৃদ্ধি পায়। নিজেদের আত্মবিশ্বাসী ও আত্মসম্মান বোধসম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলতে হলে আমাদের আরও অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে হবে।’ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত বছরগুলোতে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে বহির্বিশ্বে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হয়েছে। ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছে। এই অগ্রযাত্রাকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে হলে সবাইকে আরও পরিশ্রম করতে হবে। 

বৈদেশিক ঋণের বিষয় তিনি বলেন, ‘একটা সময় ঋণ নিতে আমাদেরকে উন্নয়ন সহযোগীদের কাছে ধর্ণা দিতে হতো। কিন্তু এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ঋণ নেই। সেই অর্থ জনগণের কল্যাণে কোথায় ব্যয় হবে তাও আমরা নির্ধারণ করি। তাছাড়া ঋণ পরিশোধে বাংলাদেশের সুনাম রয়েছে।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা