× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯৯৯ নম্বরে ফোন : দুবাই পাচারকালে তরুণী উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৩ ০১:০৮ এএম

আপডেট : ৩১ মে ২০২৩ ১২:৪৭ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

চাকরি দেওয়ার নামে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে পাচারকালে এক তরুণীকে উদ্ধার করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার (২৯ মে) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। এর আগে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করে কলেজছাত্র ছোটভাই তাকে উদ্ধারের অনুরোধ জানান।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে জাতীয় জরুরি সেবা নম্বরের গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান। তিনি জানান, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন রাজধানীর খিলক্ষেত মধ্যপাড়ার আবদুল খালেক ও কুমিল্লার বড়ুরা উপজেলার সরাপতি এলাকার ফয়েজুল্লাহ সবুজ। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

পুলিশ পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার জানান, সোমবার পৌনে ৬টার দিকে রাজধানীর খিলক্ষেত মধ্যপাড়ার এক কলেজছাত্র ফোন করে জানান, তার ২৬ বছর বয়সি বড়বোন এক পরিচিত লোকের মাধ্যমে পারলারে কাজ করার জন্য দুবাই যাচ্ছেন। কিন্তু ভিসার কপি দেখে সন্দেহ হওয়ায় পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট দূতাবাসে খোঁজ নিয়ে জানতে পারেন ভিসাটি ভুয়া। ততক্ষণে প্রতারক চক্রের সঙ্গে তার বোন রওনা দিয়েছেন এবং তার কাছে কোনো ফোন নেই। কিছুক্ষণের মধ্যে প্রতারক চক্র তার বোনকে নিয়ে ঢাকা এয়ারপোর্ট আসার কথা। কারণ ওইদিন রাত ৯টার ফ্লাইটে তার দুবাই যাওয়ার কথা।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে বিমানবন্দর থানা এবং ইমিগ্রেশন পুলিশকে বিষয়টি জানিয়ে উদ্ধারে দ্রুত ব্যবস্থা নিতে বলেন। ৯৯৯-এর এএসআই আসাদুজ্জামান সংশ্লিষ্ট থানা পুলিশ এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে খোঁজখবর নিতে থাকেন। পরবর্তীতে ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শাহনাজ বেগম জানান, ওই তরুণীর যাত্রা স্থগিত করে উদ্ধার করেছেন। তার ভাই এবং স্বামীকে বুঝিয়ে দিয়েছেন। ইতোমধ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) প্রতারক চক্রের দুই দালালকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় প্রতারণার মামলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা