× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পল্লবীতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৩ ২১:২৯ পিএম

আপডেট : ৩০ মে ২০২৩ ২২:৩৩ পিএম

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে পল্লবী থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রবা ফটো

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে পল্লবী থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রবা ফটো

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পল্লবী থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ মে) পল্লবী থানা ২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পল্লবী থানা বিএনপির সাবেক সাধারণত সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহবুব আলম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। তিনি বলেন, ‘বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে বাক্সবন্দি করে রেখেছে। তাই এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনপ্রতিষ্ঠায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়া আজ আমাদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহ্বায়ক আনোয়ার উজ্জামান, আতাউর চেয়ারম্যান, উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক সবুজ, সাজ্জাতুল মিরাজ, উত্তর মহিলা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লাইলি বেগমসহ পল্লবী থানা আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা