× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেলেগু-হরিজন সম্প্রদায় থেকে ৭৫ পরিচ্ছন্নকর্মী নিয়োগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৩ ২১:২০ পিএম

আপডেট : ৩০ মে ২০২৩ ০০:৫৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

তেলেগু ও হরিজন সম্প্রদায়ের ৭৫ জনকে পরিচ্ছন্নকর্মী হিসেবে নিয়োগ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার (২৯ মে) তেলেগু সম্প্রদায়ের ২৫ জন এবং হরিজন সম্প্রদায়ের ৫০ জন প্রার্থীকে করপোরেশনের দৈনিক মজুরিভিত্তিক পরিচ্ছন্নকর্মী হিসেবে নিয়োগ দিয়ে আদেশে জারি করা হয়।

করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, ‘শর্ত সাপেক্ষে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে’ এ আদেশ জারি করা হয়েছে।

দপ্তর আদেশে আরও উল্লেখ করা হয়, নিয়োগ করা পরিচ্ছন্নকর্মীরা দৈনিক ৫৭৫ টাকা হারে মজুরি পাবেন। তাদের চাকরি নিয়মিতকরণ বা স্থায়ীকরণের কোনো সুযোগ থাকবে না। এ ছাড়াও আরও ৫টি শর্তে এ নিয়োগ চূড়ান্ত করে দপ্তর আদেশে জারি করা হয়েছে। 

এক সময় এই দুটি সম্প্রদায়ের লোকজন পরিচ্ছন্নতার কাজ করতেন। কিন্তু কালের বিবর্তনে এ পেশায় তাদের উপস্থিতি কমে যায় এবং অন্যান্য সম্প্রদায়ের আধিপত্য বাড়তে থাকে। এতে কর্মহীন হয়ে পড়েন এ দুটি সম্প্রদায়ের অনেক লোকজন। তাদের কর্ম ফিরিয়ে দেওয়ার অংশ হিসাবে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা