× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার উইমেন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মে ২০২৩ ১৯:৫৭ পিএম

আপডেট : ২৮ মে ২০২৩ ২১:৩৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিল্ডিং টেকনলজি এন্ড আইডিয়াজ লিমিটেড (বিটিআই) ও দ্যা ডেইলি স্টার আয়োজিত ‘বিটিআই দ্যা ডেইলি স্টার স্টেলার উইমেন’ অ্যাওয়ার্ডস জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

‘স্টেলার উইমেন’ উদ্যোগটির মাধ্যমে ১২টি ক্যাটাগরিতে ১২জন নারীকে দেশের উন্নয়নে তাদের কাজের ভূমিকা এবং অবদানের সম্মাননা দেয়া হচ্ছে। এরই আওতায় এবারের আয়োজনে ‘স্থাপত্য’ এবং ‘শিক্ষা’ ক্ষেত্রে দুইজন নারীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এর আগের অনুষ্ঠানপর্বে ‘উন্নয়ন’ ও ‘প্রযুক্তি’ খাতে অসামান্য অবদান রাখা নারীদের সম্মাননা দেয়া হয়।

শনিবার (২৭ মে) গুলশানের বিটিআই সেলেব্রেশন পয়েন্ট এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

‘স্থাপত্য’ ক্যাটাগরির বিজয়ী নাজলি হুসেঈন বলেন, ‘আমার জন্য এটি একটি কঠিন পথ ছিল, কিন্তু আমি সাশ্রয়ী স্থাপত্য কিছু বড় এবং প্রয়োজনীয় হবে এমন বিশ্বাসে নিজেকে তৈরি করেছি। আমি গর্বিত যে অন্যান্য নারীরাও এখন এই খাতে এগিয়ে যাচ্ছে এবং আশা করি যে তারাও আমার মত সহায়তা পাবেন।’

‘শিক্ষা’ সেক্টরে তাকে ‘স্টেলার উইমেন’ সম্মাননা পাওয়া সাদিয়া জাফরিনকে বলেন, ‘আমাদের দেশের শিশুরা প্রায়শই পর্যাপ্ত শিক্ষা সুবিধা পাচ্ছে না। আমরা শিক্ষক প্রশিক্ষণের সুযোগ, লাইব্রেরি, অডিওবুক, ইত্যাদি প্রদান করে থাকি। তা ছাড়া পাঠের দক্ষতা, সামাজিক ও মানসিক শিক্ষা (এসইএল), সাশ্রয়ী জীবনযাপন, শিশু খাদ্য এবং পুষ্টিসহ বিভিন্ন ক্ষেত্রে ট্রেইনিংয়ের মাধ্যমে গুণগত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

বিটিআই-র ম্যানেজিং ডিরেক্টর এফ আর খান বলেন, ‘যে নারীরা অদম্য শক্তি নিয়ে দেশের উন্নয়নে সহায়তা করছেন এবং সমাজের জন্য অসাধারণ অবদান রাখছেন, তাদেরকে সম্মাননা দেয়া আবশ্যক। স্টেলার উইমেন এই সকল নারী এবং তাদের গল্পগুলোকে দেশের মানুষের কাছে তুলে ধরতে চায়, যাতে করে আরও নারী অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়নমূলক্ কাজে এগিয়ে আসে।’

এ সময় উপস্থিত ছিলেন বিটিআইয়ের প্রধান ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান, সিইও নালাকা হেত্তিয়ারাচ্চছি ও দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে চিফ বিজনেস অফিসার মো. তাজদিন হাসান প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা