নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৩ ১৯:০৬ পিএম
আপডেট : ২৭ মে ২০২৩ ১৯:২৬ পিএম
বাসস এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মোশতাক ও সাধারণ সম্পাদক ফারুক আহম্মদ ভূঁইয়া। ছবি: সংগৃহীত
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমপ্লয়িজ ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মোশতাক ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. ফারুক আহম্মদ ভূঁইয়া। শনিবার (২৭ মে) দুপুরে বাসসের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মোশতাক আহমদ।
সভায় ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ তাদের রিপোর্ট উপস্থাপন করেন। ইউনিয়নের ১৫ জন সদস্য এই রিপোর্টের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন। পরে সভায় কণ্ঠভোটে ৯ সদস্যের ২০২৩-২০২৫ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির নির্বাচিত সদস্যরা হলেন, সভাপতি মো. মোশতাক আহমেদ, সহসভাপতি মাকসুদুল আহসান, সাধারণ সম্পাদক মো. ফারুক আহম্মদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল জব্বার, সাংগঠনিক সম্পাদক মো. হেমায়েত হোসেন মোল্লা, কোষাধ্যক্ষ মো. রমজান হোসেন, সদস্য মো. বেলাল উদ্দিন, সদস্য বুলবুল আহমেদ এবং সদস্য মো. ইমামুল হক বিপ্লব।