× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬৪ মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করে ফেরত দিল এপিবিএন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৩ ১৯:১০ পিএম

চুরি ও ছিনতাই হওয়া ৬৪টি মোবাইল ও বিকাশে খোয়া যাওয়া ৪০ হাজার ৩৯০ টাকা উদ্ধারের পর প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেড কোয়াটার্স। সংগৃহীত ফটো

চুরি ও ছিনতাই হওয়া ৬৪টি মোবাইল ও বিকাশে খোয়া যাওয়া ৪০ হাজার ৩৯০ টাকা উদ্ধারের পর প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেড কোয়াটার্স। সংগৃহীত ফটো

চুরি ও ছিনতাই হওয়া ৬৪টি মোবাইল ও বিকাশে খোয়া যাওয়া ৪০ হাজার ৩৯০ টাকা উদ্ধারের পর প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেড কোয়াটার্স। সংস্থাটির সাইবার টিমের উদ্ধার করা এসব মোবাইল ও টাকা বুধবার (২৪ মে) ফেরত দেওয়া হয়।

এপিবিএন-১ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোশাররফ হোসেন মিয়াজী প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।

এপিবিএন ইন্টেলিজেন্স উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিমের নেতৃত্বে সাইবার টিম অভিযান পরিচালনাকরে দেশের বিভিন্ন এলাকা থেকে এসব মোবাইল ফোন ও টাকা উদ্ধার করে।

সংস্থাটির অতিরিক্ত ডিআইজি মো. ফিরোজ আল মুজাহিদ খান মোবাইল ও টাকাগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন। এসময় তিনি বলেন, সাইবার ক্রাইম, মানব পাচারসহ অন্যান্য অপরাধের তথ্য পেলে আপনারা সংশ্লিষ্ট ব্যাটালিয়নসহ এপিবিএন হেড কোয়াটার্সকে জানাবেন এবং প্রয়োজনীয় সেবা নেবেন। 

তিনি আরও জানান, এপিবিএনের ইন্টেলিজেন্স উইং (সিআইএ) শাখা কর্তৃক জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোট ৩৬৮টি মোবাইল ফোন, বিকাশে প্রতারণার ৪ লাখ ৮০ হাজার টাকা জব্দ, একজন ভিকটিম উদ্ধার, ভূয়া পুলিশ ও নিয়োগ সংক্রান্ত ২ প্রতারক গ্রেপ্তার, এক জ্বিনের বাদশা গ্রেপ্তার ও ৬টি ফেসবুক আইডি রিকভার করা হয়।

অনুষ্ঠানে এপিবিএন-১ এর অধিনায়ন একেএম মোশাররফ হোসেন মিয়াজী, ইন্টেলিজেন্স শাখার পুলিশ সুপার কামরুল আমীন, পুলিশ সুপার ইন্টেলিজেন্স, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা