× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে চলচ্চিত্রের মাধ্যমে শিশুদের কাছে তুলে ধরতে হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৩ ১৮:৪৪ পিএম

আপডেট : ১৮ মে ২০২৩ ২১:১৬ পিএম

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত চলচ্চিত্রের সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত চলচ্চিত্রের সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি: সংগৃহীত

চলচ্চিত্রের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস ও মুক্তিযুদ্ধকে শিশুদের কাছে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (১৮ মে) বিকাল ৩টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত চলচ্চিত্র নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধের চেতনায় একজন বীরাঙ্গনার কাব্যকথা নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ফ্ল্যাশব্যাক একাত্তর' নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘মায়ের আঁচল মিডিয়া’।সিনেমাটি সরকারি অনুদানপ্রাপ্ত। 

মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, ‘এই চলচ্চিত্রে বঙ্গবন্ধুর সাহসী নেতৃত্ব ও একজন বীরাঙ্গনার মাধ্যমে আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা তুলে ধরা হয়েছে। এখানে এক ঢিলে অনেক পাখি মারা হয়েছে। স্বাধীনতার আগে ও পরে সমাজ ব্যবস্থা তুলে ধরা হয়েছে। এই চলচ্চিত্রে বীরাঙ্গনাদের আর্তনাদ ও সংগ্রামের চিত্র উঠে এসেছে।’

তিনি আরও বলেন, ‘চলচ্চিত্রের মাধ্যমে  বঙ্গবন্ধুর ইতিহাস সবার কাছে তুলে ধরতে হবে। এই ধরনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে শিশুদের কাছে বঙ্গবন্ধুর আদর্শ পৌঁছে দিতে হবে। তাহলে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ।’

এ সময় চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সবার মঙ্গল কামনা করেন মন্ত্রী। এ ছাড়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সবার প্রতি আহ্বানও জানান। 

মায়ের আঁচল মিডিয়ার প্রযোজনায় ও বাংলাদেশ সরকারের অনুদানে চলচ্চিত্রটি পরিচালনা করেন বাহার উদ্দীন খেলন। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পারাজ, নাসরিন হেলালী, শিশু শিল্পী দিঘী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা