প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৩ ২৩:২৭ পিএম
আপডেট : ১৭ মে ২০২৩ ২৩:৩২ পিএম
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বড় বোন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক মরহুম ফজলুর রহমানের স্ত্রী আক্তারি রহমান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বুধবার (১৭ মে) বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
আক্তারি রহমান দুই ছেলে (ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ও রেজাউর রহমান), দুই ভাই, এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বার্ধক্যসহ নানা রোগে ভুগছিলেন।
তার মৃত্যুতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।
বৃহস্পতিবার বাদ জোহর বসুন্ধরা ইসলামী রিসার্চ সেন্টার মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বসুন্ধরা গ্রুপের পারিবারিক কবরস্থানে (এন ব্লক) তাকে দাফন করা হবে।