× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, চালক নিহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৩ ১৬:৫৭ পিএম

আপডেট : ১১ মে ২০২৩ ১৭:২৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় মো. শাহজাহান নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে তাজমহল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত শাহজাহান এবি ব্যাংকের গাড়িচালক। তিনি ব্যাংকের কর্মকর্তাদের ওই গাড়িতে আনা-নেওয়া করতেন।  

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ’সকাল সাড়ে ৭টার দিকে চালক শাহজাহানের প্রাইভেটকারটি চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাজমহল রোডে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন। পরে গাড়ির গ্লাস ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এসআই আরও বলেন, ’নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা