× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘প্রাপ্তবয়স্করা একটু দায়িত্ব নিলে প্রতিটি শিশু হয়ে উঠবে সম্ভাবনাময় নাগরিক’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মে ২০২৩ ২০:২৪ পিএম

আপডেট : ০৬ মে ২০২৩ ২১:২৯ পিএম

মতবিনিময় সভায় আলোচকরা। প্রবা ফটো

মতবিনিময় সভায় আলোচকরা। প্রবা ফটো

অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিশু দিবাযত্ন কেন্দ্র পরিচালনাবিষয়ক এক মতবিনিময় সভা করেছে ‘উৎস বাংলাদেশ’ নামে একটি প্রতিষ্ঠান। রবিবার (৬ মে) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলদ্বীপ ফাউন্ডেশনের সভাপতি সারা যাকেরের সভাপতিত্বে মতবিনিময় সভাটি পরিচালনা করেন উৎস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাহবুবা মাহমুদ। সভায় বিশেষ অতিথি ছিলেন বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী এবং উৎস বাংলাদেশের সদস্য সচিব শ্রাবন্তী দত্ত। 

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘আমাদের নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। যাতে করে সব শিশুকে নিরাপদ ও উপযুক্ত পরিবেশে গড়ে তোলা যায়, যা একইসঙ্গে যেমন তাদের সুস্থভাবে বড় হওয়া নিশ্চিত করবে, তেমনি দেশের জন্য তাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠে ভূমিকা রাখবে। এজন্য দরকার কমিউনিটির সবার সক্রিয় অংশগ্রহণ।


উৎস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাহমুবা মাহমুদ বলেন, ‘‘বর্তমানে আমরা সুবিধাবঞ্চিত বিভিন্ন শ্রেণির কর্মজীবী মায়েদের সন্তানদের জন্য একটি ‘শিশু দিবাযত্ন কেন্দ্র’ মডেল নিয়ে কাজ করছি, যা কমিউনিটির উদ্যোগ ও অংশগ্রহণে কার্যকরীভাবে পরিচালনা করা সম্ভব। প্রাপ্তবয়স্ক নাগরিকেরা নিজ নিজ ক্ষেত্র থেকে একটু দায়িত্ব নিলে প্রতিটি শিশু হয়ে উঠবে সম্ভাবনাময় নাগরিক হবে। অপরাধমুক্ত এবং আমরা একসাথে গড়ে তুলতে পারব এক সুবিশাল মানবসম্পদ।’


তিনি বলেন, ‘কোনো প্রকল্প বা বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল না হয়ে স্থানীয়ভাবে সহযোগিতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে উৎস বাংলাদেশ। এই দীর্ঘপথ পরিক্রমায় আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে বলতে পারি কাজটি চ্যালেঞ্জিং হলেও অসম্ভব নয়। উৎস বাংলাদেশ ইতোমধ্যে সাফল্যের সঙ্গে বহু শিশুর জীবন বদলে দিয়েছে।’

সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক শিশুদের জন্য আবাসিক বিদ্যালয় পরিচালনার মাধ্যমে ১৯৯৩ সালে যাত্রা শুরু করে উৎস বাংলাদেশ। প্রায় ৩০ বছর সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা