× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘চিফ হিট অফিসার’ বুশরা করোনা আক্রান্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৩ ২১:২৬ পিএম

আপডেট : ০৫ মে ২০২৩ ২১:৩৭ পিএম

বুশরা আফরিন। ফাইল ছবি

বুশরা আফরিন। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আর্শট-রক) পক্ষ থেকে ঢাকা উত্তর সিটিতে সদ্য নিয়োগ পাওয়া ‘চিফ হিট অফিসার’ (সিএইচও) বুশরা আফরিন করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (৫ মে) নমুনা পরীক্ষায় তার করোনা আক্রান্তের খবর আসে বলে প্রতিদিনের বাংলাদেশকে জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন। 

তিনি বলেন, ’কাশি ও দুর্বলতা ছাড়া তেমন জটিলতা নেই। তিনি বাসায় আইসোলেশনে আছেন।’ 

বুশরা আফরিন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের মেয়ে। মেয়ের সুস্থতার জন্য আতিকুল ইসলাম সবার কাছে দোয়া চেয়েছেন বলে জানান মকবুল। 

ঢাকার তাপমাত্রা কমাতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে উত্তর সিটির সঙ্গে সমঝোতা চুক্তি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার (আর্শট-রক)। 

ওই প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কাজ করছে। এজন্য ঢাকা উত্তর সিটিতে তারা বুশরা আফরিনকে ‘চিফ হিট অফিসার’ নিয়োগ করেছে। তিনি এশিয়ার মধ্যে প্রথম ওই পদে কাজ করা নারী। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা