× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বয়লার বিস্ফোরণে দগ্ধ ইলিয়াসের পর মারা গেলেন নিয়নও

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৩ ০৯:৫২ এএম

আপডেট : ০৫ মে ২০২৩ ১৩:৩৩ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় রহিমা স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ মো. নিয়ন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে বিস্ফোরণে মৃতের সংখ্যা ৩-এ দাঁড়িয়েছে।

শুক্রবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নিয়নের মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে ইলিয়াসের মৃত্যু হয়। একই দিন বিকাল ৪টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইয়ুব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিয়ন শরীরের ৯৬ শতাংশ দগ্ধ ছিলেন। এর আগে শরীরের ৯৮ শতাংশ দগ্ধ ইলিয়াস আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দগ্ধদের হাসপাতালে আনার পর শংকর নামে একজনের আগে মৃত্যু হয়।

বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অন্য চারজন বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তারা হলেন মো. রাব্বি (৯৫ শতাংশ দগ্ধ), মো. ইব্রাহিম (২৮ শতাংশ দগ্ধ), মো. জুয়েল (৯৭ শতাংশ দগ্ধ) ও মো. আলমগীর (৯০ শতাংশ দগ্ধ)। 

তাদের সবার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা