× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তর সিটিতে চিফ হিট অফিসার মেয়র আতিকুলের মেয়ে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৩ ২২:০৮ পিএম

আপডেট : ০৩ মে ২০২৩ ২২:২৩ পিএম

উত্তর সিটির চিফ হিট অফিসার বুশরা আফরিন। ছবি : সংগৃহীত

উত্তর সিটির চিফ হিট অফিসার বুশরা আফরিন। ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ‘চিফ হিট অফিসার’ পদে নিয়োগ পেয়েছেন মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। তার নিয়োগের মাধ্যমে এশিয়ার প্রথম কোনো শহর হিসেবে ঢাকা উত্তর সিটিতে একজন চিফ হিট অফিসার (সিএইচও) নিয়োগ পেল।

বুধবার (৩ মে) বিকালে সিটি করপোরেশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে এদিন বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম চিফ হিট অফিসার নিয়োগের কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএইচও বুশরা আফরিন প্রচণ্ড গরমের মধ্যে ঢাকা উত্তরকে নিরাপদ করার জন্য নেতৃত্ব দেবেন। তাপমাত্রা কমাতে তিনি শহরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করবেন। ঢাকা উত্তরের জনগণের মধ্যে তাপ সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিত করাসহ নতুন নতুন কাজ করবেন।

নিয়োগ পাওয়ার পর বুশরা আফরিন বলেন, ’ঢাকার একজন স্থায়ী বাসিন্দা হিসেবে আমি জানি তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় জরুরি পদক্ষেপের বিকল্প নেই। ঢাকা শহরে তাপমাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশেষ করে স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ, বস্তিবাসী, অভিবাসী এবং নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা