× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মে দিবসে বাংলাদেশ সনাতন পার্টির লুঙ্গি বিতরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মে ২০২৩ ১৫:১৪ পিএম

আপডেট : ০১ মে ২০২৩ ১৫:৩৬ পিএম

বাংলাদেশ সনাতন পার্টির শ্রমিক সমাবেশ। প্রবা ফটো

বাংলাদেশ সনাতন পার্টির শ্রমিক সমাবেশ। প্রবা ফটো

মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের মাঝে বস্ত্র বিতরণ ও শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ সনাতন পার্টি। সোমবার (১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই শ্রমিক সমাবেশ ও বস্ত্র বিতরণ করা হয়। 

‘মালিক-শ্রমিক নির্বিশেষ, গড়ব সোনার বাংলাদেশ, শ্রমিকের অধিকার, বাংলাদেশ সনাতন পার্টির অঙ্গিকার' এ প্রতিপাদ্যে সারা দেশে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ সনাতন পার্টি।

মেহনতি মানুষকে মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা ও সভাপতি সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত) বলেন,‘ মহান মে দিবস শ্রমজীবী মেহনতি মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন। বৈশ্বিক অর্থনীতিতেও ঈদের আগ মুহূর্ত পর্যন্ত দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমজীবী মানুষেরা তাদের শ্রম দিয়ে গেছেন। তবে মালিকরাও শ্রমিকদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আমাদের প্রত্যাশা।’ 

তিনি বলেন, সনাতন পার্টির মূলনীতি থাকবে সমাজের খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। 

সনাতন পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কালিপদ চক্রবর্তী বলেন, বাংলাদেশ সনাতন পার্টি অতীতেও শ্রমজীবী মানুষের পাশে ছিল ভবিষ্যতেও মেহনতি মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে। বাংলাদেশ সনাতন পার্টি দেশের উন্নয়নে ও শ্রমিকের উন্নয়নে কাজ করে যাবে। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সম্মিলিত সনাতন পরিষদের সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস এবং বিশেষ অতিথি ছিলেন প্রদীপ কুমার আচার্য ও প্রহ্লাদ চন্দ্র সাহা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা