× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পল্লবীতে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ১৩:৫১ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩ ১৫:৩৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের পল্লবী থেকে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সকালে পল্লবী ১২ নম্বর সেকশনের সি ব্লকের ২ নম্বর রোডের একটি বাসার তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মৃত যুবকের নাম রেশাদ আকবর প্রত্যয়। তিনি বনানীর ১২ নম্বর রোডের একটি বায়িং হাউসে চাকরি করতেন বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের ডিসি জসীম উদ্দীন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, রেশাদ আরও তিন যুবকের সঙ্গে ব্যাচেলর হিসেবে মেসে থাকতেন। সকালের দিকে তার কক্ষ থেকে মেসের অন্যরা গোঙানির শব্দ শুনতে পেয়ে ছুটে যান। তারা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। এরপর বিষয়টি মালিককে জানান। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়।

তিনি জানান, এখনও সুরতহাল হয়নি। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ও ডিবির সদস্যরা গিয়ে আলামত সংগ্রহ করেছেন।

ডিসি জসীম উদ্দীন বলেন, ‘ধারণা করা হচ্ছে তিনি কোনো ধারালো জিনিস দিয়ে গলায় আঘাত করেছেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রথম দিকে হত্যা ধরে সেখানে গিয়েছিলাম। কিন্তু প্রাথমিক তদন্তে আমাদের সেটি মনে হয়নি। তার পরও বিষয়টি তদন্ত করে দেখছি। ওই যুবক মৃত্যুর আগে তার বাবার সঙ্গে কথা বলেন। আমরা তার বাবার সঙ্গে কথা বলেছি, তিনি আসছেন।’

এ ঘটনায় মেসে থাকা তিন যুবককে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা