× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের আগে বাড়ল মুরগির দাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩ ২০:১২ পিএম

আপডেট : ২১ এপ্রিল ২০২৩ ২০:১৯ পিএম

ঈদের আগে বাড়ল মুরগির দাম

ঈদের আগে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গরুর মাংসেও কেজিতে বেড়েছে ৫০ টাকার মতো।

শুক্রবার (২১ এপ্রিল) মিরপুর-১, ১১ ও ১২ নম্বরের বিভিন্ন এলাকার কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গরু ও মুরগির মাংসের দাম কেজিতে ৫০ টাকা বেড়েছে। গত চার দিন আগে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ২১০ টাকা।

কিন্তু শুক্রবার প্রতি কেজিতে ব্রয়লার মুরগির দাম ৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৬০ থেকে ২৭০ টাকা। গত সপ্তাহে কক মুরগির দাম ছিল ৩৩০ টাকা কেজি। এ সপ্তাহে হয়েছে ৩৮০ থেকে ৩৯০ টাকা। গরুর মাংসের দামও বেড়েছে কেজিতে ৫০ টাকা। ৭৫০ টাকার মাংস আজকে ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

মিরপুর ১১ নম্বর কাঁচাবাজারে ঈদ উপলক্ষে মুরগি কিনতে এসেছিলেন মোহাম্মদ সোহেল। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দুদিন আগে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২২০ টাকা দিয়ে কিনেছি। কিন্তু আজকে হঠাৎ বেড়ে গেছে ৫০ টাকা। ছোট মুরগি ২৭০ টাকায় বিক্রি হচ্ছে।

তিনি বলেন, কিছু করার নেই, এখন নিতে হবে। আমরা তাদের কাছে জিম্মি। যখন যা বলবে, সেই দামেই কিনতে হবে।

বিক্রেতারা বলছেন, তাদের করার কিছু নেই। বেশি দামে কিনতে হয়েছে তাই বিক্রি করতে হচ্ছে বেশি দামে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা