× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎ দিলে ক্রেতা আসবে, আশা নিউ সুপার মার্কেটের ব্যবসায়ীদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১৩:৩৫ পিএম

আগুনে পোড়া নিউ সুপার মার্কেটে আবার খুলছে দোকান। প্রবা ফটো

আগুনে পোড়া নিউ সুপার মার্কেটে আবার খুলছে দোকান। প্রবা ফটো

ঢাকা নিউ সুপার মার্কেটে আগুনের ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেননি ব্যবসায়ীরা। মার্কেটের পশ্চিম দিকে তিন নম্বর গেটের পাশে দোকানগুলোতে ক্রেতার আনাগোনা দেখা গেছে। তবে মার্কেটের পূর্ব দিকের আগুনে পোড়া অংশে নিজের দোকান এখনো পরিষ্কার করছেন ব্যবসায়ীরা। ঈদের আগে ব্যবসা শুরু করতে পারবেন কিনা ক্ষতিগ্রস্তরা, তা এখনও নিশ্চিত নয়।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, তিন তলার মার্কেটে এখনো বিদ্যুতের সংযোগ দেওয়া হয়নি। নিচতলায় প্রায় প্রতিটা দোকান খুললেও ক্রেতার আনাগোনা নেই। অন্ধকারে ব্যবসায়ীরা একাই সময় পার করছেন। ক্রেতার আশায় এই গরমে বসে আছেন তারা।

অন্যদিকে তিন তলা ও দুই তলার পশ্চিম অংশে অনেক দোকান খুলেছে আজ। তবে সেখানে ক্রেতা নেই বললেই চলে। 

ব্যবসায়ীরা বলছেন, বিদ্যুতের সংযোগ দিয়ে দিলে বেচাকেনা আবার জমে উঠবে। নিচ তলার তিন নম্বর গেটটি খুলে দিলে ব্যবসা জমে উঠবে। 

আশীর্বাদ দোকানের মালিক নুর ইসলাম। তিনি টাওয়েল ব্যবসা করেন নিচতলার তিন নম্বর গেটের পাশে। নুর ইসলাম বলেন, ‘বিদ্যুৎ সংযোগ না থাকায় বেচাকেনায় কিছুটা ভাটা পড়েছে। ক্রেতারা আসলেও গরমের কারণে মার্কেটে থাকতে পারছেন না। বিদ্যুতের সংযোগ দিলে বিক্রি বাড়বে।

এ ছাড়া তিন নম্বর গেট খুলে দিলে ক্রেতাদের আনাগোনা বাড়বে বলে আশা তার।

গত শনিবার ভোরে আগুন লাগে নিউ মার্কেট লাগোয়া নিউ সুপার মার্কেটে। এতে তিনতলার বেশকিছু দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আর পুরো আগুন নেভাতে সময় লাগে প্রায় ২৭ ঘণ্টা।  

ঈদের আগে এমন অগ্নিকাণ্ডে মাথায় হাত পড়ে ব্যবসায়ীদের। তারা দ্রুত সময়ের মধ্যে দোকান খোলার জন্য কাজ করতে থাকেন। তবে আগেই অগ্নি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা মার্কেটটিতে এখনও বিদ্যুৎ সংযোজ দেয়নি কর্তৃপক্ষ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা