× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলামত সংগ্রহে নিউ সুপার মার্কেটে সিআইডির ক্রাইম সিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ১২:১০ পিএম

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩ ১২:৩০ পিএম

নিউ সুপার মার্কেটে লাগা আগুন নাশকতা কি না, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। প্রবা ফটো

নিউ সুপার মার্কেটে লাগা আগুন নাশকতা কি না, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। প্রবা ফটো

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নাশকতা কি না, খতিয়ে দেখতে ঘটনাস্থলে কাজ করছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। রবিবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহের কার্যক্রম শুরু করে।

সিআইডি ঢাকা মেট্রোপলিটনের (দক্ষিণ) পুলিশ পরিদর্শক মো. আনোয়ার উদ্দিন বলেন, ‘আমাদের কাজ শুধু ভালোভাবে আলামতগুলো সংগ্রহ করা। সে লক্ষ্যে ঘটনাস্থলের বাইরের একটা নকশা তৈরি করা হয়েছে। এরপর মার্কেটের ভেতর থেকে কিছু আলামত সংগ্রহ করছি।’

আলামতের বিষয়ে তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে সংগ্রহ করা আলামত আমাদের ল্যাবে পাঠাব।’ এসব আলামত পরীক্ষা-নিরীক্ষার পর আগুন লাগার কারণ জানা যাবে বলে তিনি জানান।


এদিকে প্রায় ২৭ ঘণ্টা পর নিউ সুপার মার্কেটের আগুন নিভেছে। রবিবার সকাল ৯টায় আগুন পুরোপুরি নির্বাপিত করে ফায়ার সার্ভিস।

শনিবার সকাল ৫টা ৪৫ মিনিটে ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন লাগে। সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এরপর আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে ২৭ ঘণ্টা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসে কাজ করেন সেনা, বিমান, নৌবাহিনীসহ পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা