× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউ মার্কেটসহ আশপাশের সব মার্কেট বন্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ১৩:২০ পিএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ১৭:৪০ পিএম

নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় নিউ মার্কেটের এলাকার সব মার্কেট বন্ধ। প্রবা ফটো

নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় নিউ মার্কেটের এলাকার সব মার্কেট বন্ধ। প্রবা ফটো

রাজধানী ঢাকার নিউ সুপার মার্কেটে আগুন লাগার পর বন্ধ রয়েছে নিউ মার্কেটসহ আশপাশের অন্যান্য মার্কেট। শনিবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় নিউ মার্কেট এলাকা ঘুরে এই চিত্র দেখা যায়।

ব্যবসায়ীরা জানান, আগুন লাগার পর ঢাকা কলেজের বিপরীতে নুরজাহান মার্কেট, ধানমণ্ডি হকার্স মার্কেট, নূর ম্যানশন শপিং সেন্টার, গাউছিয়া মার্কেট, চাঁদনী চক ও নিউমার্কেটের ভেতরের দোকানপাট বন্ধ রয়েছে। দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা মার্কেটের সামনে অবস্থান করছেন। 

নাম প্রকাশের অনিচ্ছুক চন্দ্রিমা সুপার মার্কেটের এক দোকানি বলেন, ‘আগুন লাগার পর আমরা দেখছি মালামাল চুরি হয়েছে। মানুষের অনেক ভিড়। চোর চক্র সক্রিয় থাকতে পারে, তাই আমরা মার্কেট বন্ধ রেখেছি।’

নুরজাহান মার্কেটের দ্বিতীয় তলার এক্সিস প্লাস দোকানের স্টাফ আল আমিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সকাল ৯টার দিকে মার্কেটের সামনে আসি। কিন্তু মার্কেট কমিটি থেকে জানানো হয়েছে মার্কেট বন্ধ থাকবে। বিকাল ৩টার পর তারা সিদ্ধান্ত জানাবেন। তবে যে পরিস্থিতি দেখতেছি, মনে হয় আজ আর মার্কেট খোলা হবে না।’

একই মার্কেটের তৃতীয় তলার দোকান ইনসাইডের সেলসম্যান শিমুল বলেন, ‘আগুন লাগার এই এলাকা পুরো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই দোকান খোলা তো সম্ভব নয়। এই কারণে হয়তো মার্কেট বন্ধ রাখা হয়েছে।’

ধানমন্ডি হকার্স মার্কেটের ব্যবসায়ী নাদিম বলেন, ‘আমার শাড়ির দোকান। সকাল থেকে বসে আছি। মার্কেট খোলার মতো পরিস্থিতি নেই। আজকে যদি খোলাও হয় ক্রেতারা ভয়ে ও আতঙ্কে আসবেন না।’ 

তিনি বলেন, ‘গত বছর ১৭ রমজানে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে মার্কেট দুই দিন বন্ধ ছিল। পরে মার্কেট খুললেও তেমন ক্রেতা পাওয়া যায়নি। এবার আবার আগুনের ঘটনা। ফলে এবারও ব্যাবসা মন্দা যাবে।’

চন্দ্রিমা সুপার মার্কেটের দ্বিতীয় তলার এন স্কয়র দোকানের মো. ওয়ারজ সরকার বলেন, ‘আজ মনে হয় না মার্কেট খোলা হবে। পাশের মার্কেটে আগুন লেগেছে। আমাদের মার্কেটের ব্যবসায়ীরা শোকাহত।’

নিউ সুপার মার্কেটে শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। তাদের ৩০টি ইউনিট সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা