× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘কোনোমতে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ১৩:১১ পিএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ১৫:০৭ পিএম

আগুন নিয়ন্ত্রণে আসলেও মার্কেটের ভেতরে অন্ধকার আর ধোঁয়ায় আচ্ছন্ন। প্রবাে ফটো

আগুন নিয়ন্ত্রণে আসলেও মার্কেটের ভেতরে অন্ধকার আর ধোঁয়ায় আচ্ছন্ন। প্রবাে ফটো

‘কিছু মালামাল বের করতে পেরেছি। ভেতরে শুধু অন্ধকার আর ধোঁয়া। কষ্ট করে ঢুকতে পারলেও টিকতে পারিনি। হাতের কাছে মালামাল যা পেয়েছি তা নিয়ে কোনোমতে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছি।’

এসব বলছিলেন নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলার নর্থ ব্যাঙ্গল দোকানের সেলসম্যান মো. সাব্বির। এই মার্কেটে শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। তাদের ৩০টি ইউনিট সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মো. সাব্বির বলেন, ‘আগুনের খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে আমি মার্কেটের সামনে আসি। তখন মার্কেটে ঢুকতে দেওয়া হয়নি। কিছুক্ষণ অপেক্ষার পর ফায়ার সার্ভিস কর্মীদের অনুরোধ করে ভেতরে ঢুকেছি। কিছু মালামাল আনতে পেরেছি। এনে তা ফুটতে রেখেছিলাম। সেখান থেকে বড় একটা বস্তা চুরি হয়ে গেছে।’

মার্কেটের দ্বিতীয় তলার স্টাইল ক্লাবের টেইলার্স মোহাম্মদ নাজির হোসেন বলেন, ‘মার্কেটের দুই নম্বর গলিতে দোকান। সকাল ৬টায় বড় ভাই ফোন দিয়ে আগুনের খবর জানান। খবর পেয়ে এসে সকাল ৮টার দিকে ভেতরে ঢুকতে পারি। দোকানে থাকা মেশিনপত্র বের করে আনতে পেরেছি। কিন্তু কোনো কাপড় বের করতে পারিনি।’

শাহাদাত নামে এক ফায়ার ফাইটার বলেন, ‘মার্কেটটি বলতে গেলে চারদিকেই বন্ধ। ধোঁয়ায় আমাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। আগুন দ্বিতীয় ও তৃতীয় তলার পশ্চিম পাশে লেগেছে। ধোঁয়ায় এতটা আচ্ছন্ন হয়ে গেছে, আগুন নেভাতে বেগ পোহাতে হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা