× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুতে মেয়র তাপসের শোক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২ ২০:১৭ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২ ২০:৪২ পিএম

জাতীয় শহীদ মিনারে সোমবার রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয় প্রয়াত এই নেতাকে। ছবি : প্রবা

জাতীয় শহীদ মিনারে সোমবার রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয় প্রয়াত এই নেতাকে। ছবি : প্রবা

বর্ষীয়ান রাজনীতিক, সংসদ উপনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

সোমবার এক শোকবার্তায় তিনি বলেন, ‘‘সৈয়দা সাজেদা চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যেমনি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, তেমনি মুক্তিযুদ্ধোত্তর ‘বাংলাদেশ নারী পুনর্বাসন বোর্ডের’ পরিচালকের গুরুদায়িত্বও পালন করেছেন।’’

শোকবার্তায় তাপস আরও বলেন, ‘তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি ছিলেন। পঁচাত্তর-পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তিনি দুঃসময়ে দৃঢ়তার সাথে দলকে নেতৃত্ব দিয়েছেন।’

মেয়র বলেন, ‘আমৃত্যু তিনি বাংলাদেশ আওয়ামী লীগ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনা এবং সর্বোপরি মহান মুক্তিযুদ্ধের অনন্য এক অনুগত সেনানী ছিলেন। তার মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। আমরা হারালাম সত্যিকারের একজন অভিভাবক। তার নেতৃত্বের বলিষ্ঠতা, দেশের প্রতি দায়িত্বশীল কর্মের অনুপ্রেরণা হয়ে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।’

শোকবার্তায় মেয়র প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


প্রবা/টিকে/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা