প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ১২:১৯ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ১৩:১২ পিএম
চবি অ্যালামনাই বসুন্ধরার নতুন সভাপতি দয়াল কুমার বড়ুয়া
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন চবি অ্যালামনাই বসুন্ধরার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন চবির ২৬তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও আদিপ গ্রুপের চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ২৮তম ব্যাচের সাবেক শিক্ষার্থী রানার্স ফুট ওয়ার্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল ইউ চৌধুরী।
একটি রেস্তোরাঁয় শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উদযাপন এবং ইফতার মাহফিল শেষে সভায় বসুন্ধরায় বসবাসরত বিশ্ববিদ্যালয়টির বিপুলসংখ্যক সাবেক শিক্ষার্থীর উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
চবির পঞ্চম ব্যাচের সাবেক শিক্ষার্থী, আইপিডিএফের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জহিরুল আলমের সভাপতিত্বে ও ২৬তম ব্যাচের দয়াল কুমার বড়ুয়ার সঞ্চালনায় সর্বসম্মতিক্রমে ২৮ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটি আগামী দুই বছর বসুন্ধরা আবাসিক এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়াসহ দেশের ও বিশ্ববিদ্যালয়ের মানবিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবে।
নতুন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন চবির সপ্তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও বোর্ড অব ইনভেস্টমেন্টের সাবেক পরিচালক এম জালালুল হাই, পঞ্চম ব্যাচের ড. জহিরুল আলম, কফিল উদ্দিন, সাবেক অতিরিক্ত সচিব তপনচন্দ্র বণিক, তৌহিদ আলম ও অধ্যক্ষ শাহজাহান চৌধুরী।
এ ছাড়া সহসভাপতি হিসেবে কাজ করবেন ২৬ ব্যাচের ডিএলএম গ্রুপের চেয়ারম্যান এমএ মতিন, ২৯ ব্যাচের ওয়ান ব্যাংকের সাবেক চিফ ফিন্যান্সিয়াল অফিসার পারুল দাস ও ৩২ ব্যাচের জামেস গ্রুপের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ২৯ ব্যাচের সাইফুল চৌধুরী, ৩০ ব্যাচের ইমতিয়াজ আউয়াল অপু, ২৯ ব্যাচের সোহেল এম শাহজামান। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ ব্যাচের জাকির সৈয়দ, ৩০ ব্যাচের বিশ্বজিৎ কুমার দাস, ২৮ ব্যাচের আমেনা কলি এবং ৩১ ব্যাচের আবরাউল হাসান মজুমদারকে। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন ৩০ ব্যাচের রাশেদ সোবহান সুমন, ৩০ ব্যাচের শাহেরা বিলকিস চুমকি ও ৩১ ব্যাচের শিব্বির আহমেদ।
প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে ৩৬ ব্যাচের তন্ময় মজুমদার, দপ্তর সম্পাদক হিসেবে ৪৬ ব্যাচের শাখাওয়াত হোসাইন ও ৩৯ ব্যাচের মোক্তার মোশেদ। অর্থ সম্পাদক হিসেবে ৩০ ব্যাচের হেমায়েত উদ্দিন হিমু ও ২৯ ব্যাচের শাহীন, মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে ৩১ ব্যাচের ডালিয়া আফরোজ ডালু ও একই ব্যাচের সুরাইয়া হাসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন ৩৭ ব্যাচের শামীম আহমেদ শিশির এবং সহক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ৩৪ ব্যাচের রাফিউল কবির রুমেল। অ্যালামনাই অ্যাসোসিয়েশনটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ২৯ ব্যাচের আসাদ উদ্দিন খান, ৩১ ব্যাচের তানভীর খান ও আব্দুল মবিন, ৩৬ ব্যাচের সিরাজ উদ্দিন, ৪২ ব্যাচের রাজিব মঈনুল, ৩১ ব্যাচের কাশমীরি রহমান, ২৭ ব্যাচের ফরহাদ আলম, ৩৩ ব্যাচের লিটন শর্মা, ৪১ ব্যাচের সাব্বির রহমান ও ২৫ ব্যাচের আবুল হাশেম।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জহিরুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বর্ণিল দিনগুলো এখনও মনে পড়ে। কত স্মৃতি, কত আবেগ। এখানে অনেক জ্যেষ্ঠ শিক্ষার্থী যেমন আছেন, সদ্য পাস করা শিক্ষার্থীও আছেন। এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়। এখানে সবার লক্ষ্য সার্বিকভাবে ভালো থাকা, একে অন্যের বিপদাপদে সহযোগিতা করা। আমার বিশ্বাস নতুন এ কমিটি গঠনের ফলে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে।’
বেশ কিছু বছর ধরে বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসকারী চবির সাবেক শিক্ষার্থীরা একই সঙ্গে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে চলেছেন। ২০১৬ সালে তৈরি একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে সবাই প্রথমে একসঙ্গে হতে শুরু করেন। এর পর থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক বহু অনুষ্ঠান আয়োজন করে চলেছেন বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়টির সাবেকরা। তবে এবারই প্রথমবারের মতো কমিটি গঠন করা হয়েছে এর সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে।
বসুন্ধরায় চবির সাবেক শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠন, সংগঠনটির কার্যক্রমে আরও সৃজনশীলতা ও গতি আনয়ন এবং বিভিন্ন সেবামূলক কাজ করবে নবগঠিত কমিটি, এ আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।