প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩ ০০:১০ এএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৩ ২০:২৩ পিএম
সংগৃহীত ফটো
রাজধানীর মালিবাগে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে মালিবাগের ডিআইটি রোডে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, মাসুম পারভেজ রাসেল, তার স্ত্রী পারভিন এবং তাদের সন্তান নাফিস পারভেজ আজান ও জান্নাত।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এম এস এম আইউব হোসেন জানান, আহতদের শরীরের ৬-৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে। দগ্ধরা সবাই ওই প্রাইভেটকারে ছিলেন। প্রথমে তারা কিডনি হাসপাতালে চিকিৎসা নেন। সেখান থেকে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার বাহনটি জব্দ করা হয়েছে। আমরা ঘটনাস্থল ও বার্ন ইনস্টিটিউটে খোঁজ-খবর রাখছি।’