× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাত্রাবাড়ীতে আড়াই হাজার কেজি জাটকা জব্দ, ১৮ লাখ টাকা জরিমানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ১৫:৪১ পিএম

আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ১৬:১২ পিএম

জব্দ করা জাটকা বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়। প্রবা ফটো

জব্দ করা জাটকা বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়। প্রবা ফটো

রাজধানীর যাত্রাবাড়ীতে ২ হাজার ৬১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। জাটকা সংরক্ষণ ও বিক্রির দায়ে সাতটি প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে যাত্রাবাড়ী এলাকায় র‌্যাব-১০ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী প্রকল্প কর্মকর্তা উপস্থিত ছিলেন।

র‌্যাব জানায়, জাটকা সংরক্ষণ ও বিক্রির অপরাধে রাসেল মৎস্য আড়ৎকে ৮ লাখ ১০ হাজার, মাইদুল এন্টারপ্রাইজ মৎস্য আড়ৎকে ২ লাখ ৫ হাজার, রহমান মৎস্য আড়ৎকে ২ লাখ ৫ হাজার, আল্লাহ ভরসা মাছের আড়ৎকে ২ লাখ ৫ হাজার, শিব শংকরী মাছের আড়ৎকে ৪ লাখ ১০ হাজার, তাহমিনা মৎস্য আড়ৎকে ৫ হাজার ও জগন্নাথ মৎস্য আড়ৎকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দ করা জাটকা বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা