× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৪ হাজার ব্যবসায়ী : তদন্ত কমিটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ২১:১১ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ২৩:৪০ পিএম

আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজার মার্কেটের ধ্বংসস্তুপ। ফাইল ফটো

আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজার মার্কেটের ধ্বংসস্তুপ। ফাইল ফটো

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে চার হাজার ব্যবসায়ীর তালিকা তৈরি করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গঠিত তদন্ত কমিটি এ তালিকা প্রস্তুত করেছে। সোমবার (১০ এপ্রিল) এ তালিকাসহ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা দিতে পারেনি কমিটি। মঙ্গলবার তা জমা দেওয়ার কথা রয়েছে।

তদন্ত কমিটির প্রধান ও সংস্থাটির অঞ্চল-১ এর নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন বলেন, ‘আমরা তদন্ত কাজ শেষ করেছি। শুধু একটি মার্কেটের (মহানগর শপিং কমপ্লেক্স) তালিকা পাইনি। এই তালিকা পেলে রিপোর্ট দিয়ে দিতে পারব।’

ডিএসসিসির মুখপাত্র আবু নাছের বলেন, ‘বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সব মার্কেট ও ইউনিট হতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা পাওয়া গেছে। একটি ইউনিটের ক্ষতিগ্রস্তদের তালিকা দাপ্তরিক সময়ের পরে জমা দিয়েছে। যে কারণে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব হয়নি। মঙ্গলবার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে বলে আশা করা যায়।’

তিনি বলেন, তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সংখ্যা আনুমানিক চার হাজার ২০০ জন (এনেক্স কো মার্কেট ছাড়া)। তবে সুনির্দিষ্ট সংখ্যা প্রতিবেদন দাখিলের পর গণমাধ্যমকে জানানো হবে।’

ডিএসসিসি তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত এনেক্স কো মার্কেটের ব্যবসায়ীদের নাম ওই তালিকায় নেই। এই মার্কেটের ব্যবসায়ীদের বীমা করা থাকায় তারা নিজেরাই তালিকায় নাম দেননি। ক্ষতিগ্রস্তের এই তালিকা আরও যাচাই বাছাই করে অনুদান ও পুর্নবাসনের উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা