× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ২৬ লাখ টাকা দিলেন এমপি বাহাউদ্দিন বাহার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১২:৩১ পিএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩ ১৩:৩৩ পিএম

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার চেক হস্তান্তরের সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। প্রবা ফটো

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার চেক হস্তান্তরের সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। প্রবা ফটো

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় ২৬ লাখ টাকা দিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। 

রবিবার (৯ এপ্রিল) বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় খোলা ব্যাংক হিসাবে তিনি এই টাকা দেওয়ার কথা জানান। 

বাহাউদ্দিন বাহার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, 'আমি ঘোষণা দিয়েছিলাম ১০ লাখ টাকা দেব। কুমিল্লা দোকান মালিক সমিতিকেও অনুরোধ করেছিলাম তোমারাও ১০ লাখ দাও। কুমিল্লার সিটি কর্পোরেশন মেয়রকে বলেছি আপনি ৫ লাখ টাকা দেন। আমরা তাৎক্ষণিক ২৫ লাখ টাকার ঘোষণা দিয়েছিলাম। আমাদের প্যানেল মেয়রও ১ লাখ টাকা দেয়ায় আমরা ২৬ লাখ টাকা আজ হস্তান্তর করছি।'

তিনি বলেন, ‘আমি মনে করি, এভাবে দেশের ৩০০ আসনের সংসদ সদস্যরা উদ্যোগ নিলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় সরকারের ওপর থেকে চাপ কমে আসবে।’

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, 'প্রথম কোন সংসদ সদস্য ২৬ লাখ টাকার চেক আমাদের হাতে দিলেন। আমরা এই টাকা আজকেই ব্যাংকে জমা করব। এটা অবশ্যই দারুণভাবে উপকার করবে। আমরা তার উদ্যোগকে সাধুবাদ জানাই। তার এই টাকা দেয়ার মাধ্যমে ঈদযাত্রা শুরু হলো।'

গত মঙ্গলবার রাজধানীর অন্যতম বড় কাপড়ের মার্কেট বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে আগুনে কয়েক হাজার দোকান পুড়ে যায়। এতে কয়েক শ কোটি টাকার ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। 

ফায়ার সার্ভির, সেনা, নৌ, বিমান বাহিনী ও বিজিরি প্রচেষ্টায় ৭৫ ঘণ্টা পর আগুন পুরোপুরি নেভানো সক্ষম হয়।   

পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় ব্যাংক হিসাব খুলে দেয় সরকার। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা