× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিবৃতিতে বিআইপি

সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় ঢাকায় বারবার অগ্নিকাণ্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ১৯:৪৮ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ২১:৫৩ পিএম

৪ এপ্রিল ভয়াবহ আগুনে পুরোপুরি ভস্মীভূত বঙ্গবাজার মার্কেট। প্রবা ফটো

৪ এপ্রিল ভয়াবহ আগুনে পুরোপুরি ভস্মীভূত বঙ্গবাজার মার্কেট। প্রবা ফটো

২০১০ সালে নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয় পুরান ঢাকাবাসী। সেই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি এ ধরনের দুর্ঘটনা রোধে ১৭ দফা সুপারিশ করে। যা বাস্তবায়ন হয়নি। ফলে রাজধানী ঢাকায় বারবার এমন দুর্ঘটনা ঘটছে বলে মনে করে পরিকল্পনাবিদদের সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।

শনিবার (৮ এপ্রিল) সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ মেহেদী আহসান স্বাক্ষরিত বিবৃতিতে এসব জানানো হয়। এতে বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মানুষের জান-মালের সুরক্ষা নিশ্চিত করতে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করা অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি এ ঘটনার প্রেক্ষিতে করণীয় নির্ধারণ করতে হবে। আগামী দিনে অগ্নিকাণ্ড রোধে তা থেকে পাওয়া সুপারিশ অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া শহরে যেকোনো ভবন নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় কাঁচামাল, বৈদ্যুতিক সরঞ্জাম এবং অগ্নিনির্বাপণ যন্ত্রের মানসম্মত ব্যবহার নিশ্চিত করতে হবে। ফায়ার সার্ভিসের সক্ষমতা ও দুর্ঘটনাস্থলে পৌঁছনোর সম্ভাব্যতা বিবেচনায় রেখে ভবনে অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরির মাধ্যমে সামাজিক প্রস্তুতি বাড়াতে হবে। তাহলে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ অনেকাংশ কমানো সম্ভব হবে।

বিআইপি মনে করে, ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তির মূলে রয়েছে আইনের সুষ্ঠু প্রয়োগ ও তদারকির ব্যর্থতা। এলাকাভিত্তিক নগর পরিকল্পনা, ভূমির পুনঃউন্নয়ন; বিদ্যমান আইন ও নীতিমালার সঠিক প্রয়োগ এবং সেবা সংস্থাগুলোর সঠিক নজরদারির মাধ্যমে ঢাকাকে দুর্যোগ ঝুঁকিমুক্ত করা সম্ভব। এসব বিষয় বারবার বলে আসছে বিআইপি। এজন্য জননিরাপত্তা ও জনস্বার্থে সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। একই সঙ্গে ঢাকার ভূমি উন্নয়ন পরিকল্পনা ও নকশা প্রণয়নের সময় দুর্যোগ পূর্ববর্তী এবং পরবর্তী কার্যক্রমের বিস্তারিত বিধিমালা প্রণয়ন করতে হবে। প্রণয়নের পর তা সংরক্ষণ করতে হবে। সঠিক পরিকল্পনা, ঝুঁকিমুক্ত ভবন নির্মাণ, কার্যকরী উন্নয়ন ব্যবস্থাপনা ও সুষ্ঠু নজরদারির মাধ্যমে এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড এড়ানো সম্ভব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা