× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবাজারের ধ্বংসস্তূপ বিক্রি ৪০ লাখ টাকায়, জমা থাকবে তহবিলে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ১২:০৭ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ১২:৫৯ পিএম

বঙ্গবাজারে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের লোহালক্কড়, টিনসহ বিভিন্ন জিনিস বিক্রির পর সেগুলো নিয়ে যেতে কাজ করছেন শ্রমিকরা। প্রবা ফটো

বঙ্গবাজারে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের লোহালক্কড়, টিনসহ বিভিন্ন জিনিস বিক্রির পর সেগুলো নিয়ে যেতে কাজ করছেন শ্রমিকরা। প্রবা ফটো

বঙ্গবাজারে পুড়ে যাওয়া লোহালক্কড়, টিন ও বিভিন্ন ধ্বংসস্তূপ ৪০ লাখ টাকায় বিক্রি করে দিয়েছে বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতি।

সিটি করপোরেশনের অনুমতিক্রমে দরপত্রের মাধ্যমে ধ্বংসস্তূপ খালি করতে শুক্রবার (৭ এপ্রিল) কাজ শুরু হয়েছে বলে প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. নাজমুল হুদা।

তিনি বলেন, ‘বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের লোহালক্কড় ও টিনগুলো সরাতে মেসার্স বুশরা ট্রেডার্সকে ৪০ লাখ টাকায় কাজ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ধ্বংসস্তূপ সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। তারা কালকের মধ্যেই সরিয়ে নেবে।’

নাজমুল হুদা বলেন, ‘পরিষ্কারের কাজ শেষ হয়ে গেলে শামিয়ানা ও তেরপল দিয়ে ঘিরে অস্থায়ীভাবে ব্যবসায়ীদের দোকান বসানের ব্যবস্থা করা হবে।’

তিনি বলেন, ‘মেয়রের সঙ্গে কথা বলেছি, আমরাই পরিষ্কার করার দরপত্র দিয়েছি। ৪০ লাখ টাকা মার্কেটের তহবিলে থাকবে, কিন্তু আমরা খরচ করতে পারব না।’

সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবাজারে চারটি ট্রাক ঢুকতে দেখা যায়। ওই ট্রাকে লোহালক্কড়, টিনসহ অন্য সব ধ্বংসস্তূপ তুলছিলেন শ্রমিকরা। গ্যাস কাটার দিয়ে লোহালক্কড় ও টিন কেটে ছোট করে ট্রাকে তুলে নিয়ে যাচ্ছিলেন তারা।

মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুন লাগে বঙ্গবাজার মার্কেটে। ফায়ার সার্ভিসের প্রায় ৫০টি ইউনিট, সেনা, নৌ ও বিমান বাহিনী, বিজিবির প্রচেষ্টায় দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। স্মরণকালের ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পুরো বঙ্গবাজারের কয়েক হাজার দোকান। এ ছাড়া আগুন পুলিশ হেডকোয়ার্টারেও ছড়িয়ে পড়ে। সেখানে পুলিশ ব্যারাকেও আগুন লেগে একটি ভবনের দুই ফ্লোর পুড়ে গেছে।

আগুন লাগে বঙ্গবাজারের পাশে থাকা এনেক্সকো টাওয়ারেও। সেটিও পুড়ে যায়। আর প্রায় ৭৫ ঘণ্টা পর আজ সকালে বঙ্গবাজারে আগুন পুরোপুরি নেভানো গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা