× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নকল প্রসাধনী ব্যবসায়ীদের হুঁশিয়ারি, রবিবার থেকে অভিযান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ০১:২৩ এএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ১২:৪৫ পিএম

নকল প্রসাধনী তৈরির কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের 
অভিযান। প্রবা ফটো

নকল প্রসাধনী তৈরির কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। প্রবা ফটো

নকল প্রসাধনী উৎপাদন ও বিক্রি করলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

তিনি বলেন, ‘ঈদ সামনে রেখে বাজারে নকল প্রসাধনী পাওয়া যাচ্ছে। এটা কোনোভাবেই বিক্রি করতে দেওয়া হবে না।’ এ লক্ষ্যে রবিবার (৯ এপ্রিল) থেকে বাজারে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।

বুধবার (৫ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে প্রসাধনী আমদানিকারক, বাজারজাতকারী ও ব্যবসায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় ব্যবসায়ী প্রতিনিধি ছাড়াও সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সফিকুজ্জামান বলেন, সব প্রসাধনী প্যাকেটজাত পণ্য। কিন্তু অনেক ক্ষেত্রে মোড়কজাতকরণ বিধিমালা অনুসরণ করা হচ্ছে না। অন্যদিকে বিদেশি প্রসাধনীর ক্ষেত্রে অনেক সময় আমদানিকারকের তথ্য থাকে না এবং আমদানিকারক খুচরা মূল্য (এমআরপি) প্রদান করেন না। অথচ তা উল্লেখ থাকা বাধ্যতামূলক।

তিনি আরও বলেন, আবার অনেক প্রসাধনীতে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হয়, যা ত্বকের ক্ষতি করে। এ ধরনের কার্যকলাপের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহাপরিচালক জানান, ভেজাল প্রসাধনী বিক্রির মাধ্যমে ভোক্তারা যেন প্রতারিত না হয় সেজন্য আগামী রবিবার থেকে কঠোর অভিযান পরিচালনা করা হবে। কোনো মার্কেটে নকল পণ্য ধরা পড়লে সংশ্লিষ্ট মার্কেটকে এর জন্য দায়ী করা হবে এবং বাজার সমিতির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, নকল প্রসাধনী বিক্রি বন্ধে সুপারশপগুলো বিশেষ ভূমিকা রাখতে পারে।

সভায় উপস্থিত ব্যবসায়ীরা বৈধভাবে এবং সব আইন মেনে ব্যবসা পরিচালনার অঙ্গীকার করেন। সূত্র : বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা