× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবাজারে আগুন

‘আমার সব শেষ’, ব্যবসায়ীর আর্তনাদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১০:০৩ এএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ১১:৫৯ এএম

বঙ্গবাজার মার্কেটের সামনে ব্যবসায়ীর আর্তনাদ। প্রবা ফটো

বঙ্গবাজার মার্কেটের সামনে ব্যবসায়ীর আর্তনাদ। প্রবা ফটো

‘আমার সব শেষ। এতগুলো মালামাল কিনে রেখেছি, সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আনার জন্য যেতেও পারতেছি না।‘ আর্তনাদ করতে করতে এসব কথা বলছিলেন বঙ্গবাজারের এনেক্সকো টাওয়ারের এক ব্যবসায়ী। ঠিক তখন তার ফোন বেজে ওঠে। ফোন কানে ধরেই কান্নাই ভেঙে পড়েন তিনি।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটের দিকে রাজধানীর বঙ্গবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল।

সামনে ঈদ। ঈদের পোশাক বিক্রির খুচরা ও পাইকারির বড় মার্কেট হচ্ছে রাজধানীর বঙ্গবাজার। এই উৎসব ঘিরে জমে ওঠে বেচাকেনা। আগুন লাগার পর ব্যবসায়ীরা ছুটে এসেছেন মার্কেটের সামনে। অনেককে দেখা গেছে আহাজারি করতে।

মার্কেটের ব্যবসায়ী মোরশেদুর রহমান রনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে মার্কেটের সামনে এসেছি। ৪৫ মিনিটের মধ্যে মার্কেটের পেছন থেকে সামনের দিকে ছড়িয়ে পড়ে আগুন। এখানে অন্তত সাড়ে ৪ হাজার দোকান আছে।’

তিনি বলেন, ‘মার্কেটের ২০৬৯ নম্বার দোকান আমার। ১০ হাজার পিস মাল ছিল। দুই হাজারের মতো বের করতে পেরেছি। ২০০৯ সাল থেকে এখানে ব্যবসা করছি। তিলে তিলে ব্যবসাটা গড়ে তুলেছিলাম। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকি। এখন কেমনে চলব জানি না।‘

মো. রফিক নামের ব্যক্তি বলেন, ‘মার্কেটে আমার মেয়ের জামাইয়ের দোকান আছে। আগুন লাগার খবর ভোর সাড়ে ৫টায় জানতে পারি। জামাইয়ের সঙ্গে একবার কথা আছে। তাকে ফোন দিয়ে শুধু কান্নার আওয়াজ শুনতে পেলাম।’ 

ব্যবসায়ীরা জানান, রাতে মার্কেট বন্ধ করার পর কয়েকজন কর্মচারী ছিলেন সেখানে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এখনও আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা