× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেট্রোরেলের ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫০ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২ ২০:০৯ পিএম

 মেট্রোরেল। ফাইল ফটো

মেট্রোরেল। ফাইল ফটো

মেট্রোরেলের এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে কত ভাড়া লাগবে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

তালিকা অনুযায়ী, দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া হবে ৬০ টাকা। মাঝে মেট্রোরেলের আরও সাতটি স্টেশন রয়েছে। উত্তরা নর্থ স্টেশন থেকে উত্তরা সেন্টার ও উত্তরা সাউথ স্টেশনের ভাড়া একই, ২০ টাকা। এ ছাড়া প্রথম স্টেশন (উত্তরা নর্থ) থেকে পল্লবী ও মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৫০ টাকা।

আবার পল্লবী থেকে মিরপুর-১১ বা কাজীপাড়া যেকোনো স্টেশনে নামলেই ২০ টাকা ভাড়া দিতে হবে। তবে পল্লবী থেকে শেওড়াপাড়া বা আগারগাঁও যেকোনো স্টেশনে নামলেই ভাড়া দিতে হবে ৩০ টাকা।

এদিকে মিরপুর-১০ থেকে ফার্মগেট ৩০ টাকা, কারওয়ান বাজার ৪০ টাকা, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। একই দূরত্ব থেকে সচিবালয় বা মতিঝিল পর্যন্ত যেতে লাগবে ৬০ টাকা। তবে কমলাপুর পর্যন্ত যেতে আরও ১০ টাকা বেশি ভাড়া দিতে হবে।

অপর দিকে ফিরতি পথে কমলাপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেকোনো স্টেশনে ২০ টাকা, শাহবাগ ও কারওয়ান বাজার ৩০ টাকা, ফার্মগেট ৪০ টাকা, বিজয় সরণি ও আগারগাঁও ৫০ টাকা, শেওড়াপাড়া ৬০ টাকা, কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন পর্যন্ত ৭০ টাকা, মিরপুর-১১ ও পল্লবী ৮০ টাকা এবং উত্তরার দিয়াবাড়ি অর্থাৎ শেষ স্টেশন পর্যন্ত ৯০ টাকা ভাড়া দিতে হবে।

ডিটিসিএ  বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করে। এর আগে ৬ সেপ্টেম্বর সকালে উত্তরায় মেট্রোরেলের ডিপোতে প্রদর্শনী ও তথ্যকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মেট্রোরেলে চলাচল একদম ফ্রি। আর ভাড়া নির্ধারিত হয়েছে প্রতি কিলোমিটারে ৫ টাকা। সেক্ষেত্রে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ১০০ টাকা। আর সর্বনিম্ন ভাড়া ঠিক করা হয়েছে ২০ টাকা।



প্রবা/রাই/টিকেেএমআই


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা