× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাটকা বিক্রির দায়ে আড়তকে জরিমানা, জব্দ মাছ মাদ্রাসা-এতিমখানায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩ ১৪:২৪ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ১৪:৪৩ পিএম

জব্দ করা জাটকা বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও অসহায় দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়। প্রবা ফটো

জব্দ করা জাটকা বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও অসহায় দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়। প্রবা ফটো

রাজধানীর যাত্রাবাড়ীতে জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দক্ষিণ বাংলা মৎস আড়তকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। 

র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন শনিবার (১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার মধ্যরাতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত যাত্রাবাড়ী এলাকায় জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে দক্ষিণ বাংলা মৎস আড়তকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ছয় লাখ টাকা মূল্যের এক হাজার ৪৭৪ কেজি জাটকা ইলিশ জব্দ করে। পরে জব্দ করা জাটকা বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও অসহায় দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।

বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা জাটকা ইলিশ সংরক্ষন ও বিক্রয় করে আসছিল বলেও জানান তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা