× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাভার্ড ভ্যানের ধাক্কায় নর্থ সাউথের ছাত্রী নিহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩ ১১:৫৪ এএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ১৫:০৭ পিএম

নিহত শিক্ষার্থী সানজিদা আখতার। ছবি: সংগৃহীত

নিহত শিক্ষার্থী সানজিদা আখতার। ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগের শাহীন গার্মেন্টসের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরবাইক আরোহী বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী নিহত হয়েছেন। ২৭ বছর বয়সি ওই শিক্ষার্থীর নাম মোছা. সানজিদা আখতার।

শুক্রবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় সানজিদাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে লালবাগ শামীম গার্মেন্টসের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় সানজিদাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘নিহত সানজিদা নর্থ সাউথ ইউনিভার্সিটির শেষ বর্ষের শিক্ষার্থী। আমরা জানতে পেরেছি গত রাতে ধানমন্ডি আবু হানিমার থেকে উবার মোটরসাইকেলে তার বাসা কামরাঙ্গীর চর যাচ্ছিলেন। এ সময় লালবাগ শামীম গার্মেন্টসের সামনে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়লে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আক্তার হোসেন জানান, নিহতের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ওয়াসিপুর গ্রামে। তার বাবার নাম আবু তাহের। তিনি বর্তমানে কামরাঙ্গীর চরে থাকতেন।

এসআই জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। মোটরসাইকেলের চালককে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা