× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘরে ফিরেছে মিরপুরের সেই চার বান্ধবী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ২১:১৯ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৩ ২৩:১১ পিএম

রাজধানীর কাফরুল থানা। ছবি : সংগৃহীত

রাজধানীর কাফরুল থানা। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর-১৩ থেকে একসঙ্গে উধাও হয়ে যাওয়া অষ্টম শ্রেণিতে পড়ুয়া চার বান্ধবী বাসায় ফিরেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত মধ্যরাতে ঘরে ফেরে তারা। তাদের মধ্যে তিনজন মাদ্রাসাশিক্ষার্থী। অপরজন স্কুলছাত্রী। 

গত মঙ্গলবার মাদ্রাসা ও স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে উধাও হয়ে গিয়েছিল তারা। এ ঘটনায় ওই দিন রাতেই তাদের অভিভাবকরা কাফরুল থানায় চারটি জিডি করেন। থানা পুলিশের পাশাপাশি তাদের খুঁজে বের করতে তৎপর হয় ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এবং গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম টিম। 

পুলিশ জানিয়েছে, চার বান্ধবী ঢাকা থেকে প্রথমে সিলেট যায়। সেখান থেকে খুলনায় গিয়ে একটি আবাসিক হোটেলে অবস্থান করে। পরে টাকা শেষ হয়ে যাওয়ায় বাসায় ফিরে আসে। 

কাফরুল থানার ওসি হাফিজুর রহমান বলেন, ’তাদের বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।’ 

এক ছাত্রীর বাবা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ’তার মেয়ে জানিয়েছে, তারা চার বান্ধবী মিলে কক্সবাজার ঘুরতে যাওয়ার জন্য কাউকে কিছু না বলে ঢাকা থেকে চলে যায়। কিন্তু তারা ভুলে খুলনায় চলে যায়। সেখানে পথ হারিয়ে কান্না করছিল। তখন এক ব্যক্তি ওদের তার বাসায় নিয়ে যান। পরদিন তিনি তাদের একটি আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করে দেন। এরপর তিনিই তাদের ঢাকায় পৌঁছে দিয়েছেন।’ 

তিনি জানান, ঢাকায় ওরা প্রথমে এক বান্ধবীর খালার বাসায় ওঠে। সেখান থেকে পরিবারের সদস্য ও পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ তাদের ওই বাসা থেকে থানায় নিয়ে যায়। আনুষ্ঠানিকতা শেষে রাত ৩টার দিকে তাদের পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। 

অপর এক ছাত্রীর বাবা বলেন, ’মেয়েরা সুস্থভাবে বাসায় এসেছে। এটাই আমাদের অনেক বড় পাওয়া। মেয়েরা বলেছে খুলনা গিয়েছিল, এটুকুই। তবে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করেছে। তারা ভালো বলতে পারবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা