× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরা টু আগারগাঁও : মেট্রোরেলের সব স্টেশন চালু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ১১:৩৯ এএম

আপডেট : ৩১ মার্চ ২০২৩ ১২:২১ পিএম

খুলে দেওয়ার পর মেট্রোরেলের শ্যাওড়াপাড়া স্টেশনের চিত্র। প্রবা ফটো

খুলে দেওয়ার পর মেট্রোরেলের শ্যাওড়াপাড়া স্টেশনের চিত্র। প্রবা ফটো

মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশের শেওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশন চালু করে দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সকালে এই দুটি স্টেশন চালুর মধ্য দিয়ে মেট্রোরেলের এই ১২ কিলোমিটার অংশের ৯টি স্টেশনই চালু হলো।

সকাল ৮টায় উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন দুটির গেট খোলা হয়।

মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৮টার পর শুরু হয় ট্রেন চলাচল এবং উত্তরা উত্তর স্টেশন থেকে সব কটি স্টেশনেই থামছে ট্রেন। 

এ বিষয়ে ডিএমটিসিএলের ম্যানেজার মাহফুজুর রহমান জানান, কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই দুটি স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে।

তিনি জানান, দুটি দল গঠন করা হয়েছে, যারা উত্তরা দক্ষিণ এবং শেওড়াপাড়া স্টেশনের অপারেশন টিমের সঙ্গে সমন্বয় করে সুষ্ঠু ট্রেন চলাচল ব্যবস্থাপনা করবে। 

ডিএমটিসিএল থেকে আরও জানানো হয়, আগামী ৫ এপ্রিল শুরু হবে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ট্রেন চলাচল; আর ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে জুলাই থেকে।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ ডিসেম্বর এটি সর্বসাধারণকে নিয়ে বাণিজ্যিক যাত্রা শুরু করে। সে সময় মেট্রোরেল শুধু উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের মধ্যে চলাচল করত।

পরে পর্যায়ক্রমে ২৫ জানুয়ারি মেট্রোরেলের পল্লবী স্টেশন, ১৮ ফেব্রুয়ারি উত্তরা সেন্টার স্টেশন, ১ মার্চ মিরপুর-১০ স্টেশন, ১৫ মার্চ কাজীপাড়া ও মিরপুর ১১ এবং সর্বশেষ আজ চালু হলো উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা