× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক শামসুজ্জামান গ্রেপ্তার, সংবাদ প্রকাশে কণ্ঠরোধ : ড. কামাল হোসেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ১৬:২২ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ১৬:৪৯ পিএম

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। ছবি : সংগৃহীত

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। ছবি : সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেপ্তারের ফলে দেশে মুক্তচিন্তা, বাকস্বাধীনতা এবং স্বাধীন সংবাদ প্রকাশের ক্ষেত্রে কণ্ঠরোধ করে ভয়াবহ হুমকি সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। 

তিনি বলেন, ’সংবাদ প্রকাশে কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হলে তিনি প্রতিবাদ জানাতে পারেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রেস কাউন্সিলে অভিযোগ ও মামলা করতে পারেন। কিন্তু এভাবে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢালাওভাবে প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা করা এবং রাতের অন্ধকারে প্রতিবেদক শামসুজ্জামানকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়া দেশে আইনের শাসনের পরিপন্থি। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান এক যৌথ বিবৃতিতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও বিশেষ প্রতিনিধি শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

তিনি আরও বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮- এর মাধ্যমে এভাবে মামলা ও গ্রেপ্তারের ফলে দেশে মুক্তচিন্তা, বাকস্বাধীনতা এবং স্বাধীন সংবাদ প্রকাশের ক্ষেত্রে কণ্ঠরোধ করায় ভয়াবহ হুমকি সৃষ্টি করবে।‘ ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাগুলো বাকস্বাধীনতা ও স্বাধীন সংবাদ প্রকাশের ক্ষেত্রে অপব্যবহার হচ্ছে, সেগুলো অবিলম্বে সংশোধনের আহ্বান জানান ড. কামাল হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা