প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ২২:০৯ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৩ ২২:২৪ পিএম
মেয়র হানিফ ফ্লাইওভার। সংগৃহীত ছবি
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. এহসান হোসেন রুমি নামের এক শিক্ষার্থী মারা গেছেন। তিনি নবারুন ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্র। আহত হয়েছেন নটরডেম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. ফাতিন।
বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক এহসানকে মৃত ঘোষণা করেন।
ফাতিন ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।