প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩২ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫৩ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর মালিবাগে পুলিশের বিশেষ শাখার (এসবি) অফিসের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এসবির কন্ট্রোল রুম থেকে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, আগুন লাগার পর ভবনের ওই অংশ ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে আরেকটি ইউনিট যোগ দিয়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
প্রবা/রাই/এমজে