× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহাখালীতে বস্তিতে আগুন

ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ হাজার টাকা করে দেবে ডিএনসিসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১৩:১৩ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৩ ১৩:৩১ পিএম

ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়

ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

ডিএনসিসির জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয় : অগ্নিকাণ্ডের ঘটনায় মেয়র মো. আতিকুল ইসলাম সার্বক্ষণিক তদারকি করেছেন। তিনি ইতোমধ্যে দ্রুত সময়ের মধ্যে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের নির্দেশও দেন মেয়র।

সোমবার সকাল ৬টা ৪৮ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে নয়টি ইউনিট কাজ করে। তা নিয়ন্ত্রণে আসে সকাল সোয়া ৮টার দিকে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে বস্তির টিনশেডের অনেক ঘর পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা